, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ যুক্ত দু’টি স্কুল বাসের উদ্বোধন




অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ যুক্ত দু’টি স্কুল বাসের উদ্বোধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২৪, ১৭:০৪ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে যুক্ত হয়েছে দু’টি স্কুল বাস। বাস দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটেন। সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১ টায় শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে স্কুল বাসের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষ্যে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে রাসিক মেয়র, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল বাসের উদ্বোধন করেন। এর আগে অতিথিবৃন্দ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর হতে শিক্ষার গুণগত মান উন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। একজন উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কাজ করছেন। শিক্ষকদেরও ইউনিফর্মের ব্যবস্থা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী’র অধ্যক্ষ ড. মোঃ গোলাম মাওলা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET