, , ,

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • অরুয়াইলে মসজিদ ও মন্দিরে বাপন চক্রবর্তীর সিলিং ফ্যান প্রদান 




অরুয়াইলে মসজিদ ও মন্দিরে বাপন চক্রবর্তীর সিলিং ফ্যান প্রদান 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২৪ ২০২০, ১৯:২৭ | 1160 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সরাইল থানাধীন অরুয়াইল ক্যাম্প ইনচার্জ বাপন চক্রবর্তীর পক্ষ থেকে অরুয়াইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ১টি, সালমা মানিক হাফেজিয়া মাদ্রাসায় ১টি, বাদে অরুয়াইল মোহনলাল জিউ মন্দিরে ২টি ও অরুয়াইল শিব মন্দিরে ১টি করে মোট ৫ সিলিং ফ্যান প্রদান করেন।
আজ বুধবার (২৪জুন) সকাল ১০ টায় বাপন চক্রবর্তী মসজিদের ইমাম  মুফতি মামুনুর রশিদ, জিউর লাল মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র গোপের হাতে ফ্যানগুলো তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সভাপতি ক্ষিরোধ চন্দ্র গোপ,মাওলানা কেফায়ত উল্লাহ,অরুয়াইল ইউনিয়ন যুব সংহিতর সভাপতি গাজী মোঃ দুলাল, জেলা ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন, বকুল চন্দ্র চক্রবর্তী প্রমুখ।
 এসআই বাপন চক্রবর্তী বলেন,পুলিশ সুপার  আনিসুর রহমান স্যার এবং অফিসার ইনচার্জ নাজমুল হোসেন স্যারের মানবিকতা  ও জীবনমুখী আদর্শে এবং ধর্মীয় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত  থাকি এবং আমৃত্যু বিভিন্ন সেবামূলক কাজ করার দৃঢ় ইচ্ছে আছে।
বাপন চক্রবর্তীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার পুটিয়া
 গ্রামে। তিনি অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে বর্তমানে কর্মরত আছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET