১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ




অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে অক্সিজেন এর কোরআন মাজিদ বিতরণ

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২১, ১৮:৩৪ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” এর উদ্যোগে তোররা হাফিজিয়া মাদ্রাসার অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ২০ টি কোরআন মাজিদ বিতরণ করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোজাহেদুর ইসলাম ইমন আমাদের জানান,পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি,সৎ আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কোরআন আল্লাহ্‌র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কুরআন পাঠ সর্বাধিক উত্তম। রমজান মাস আল কোরআন নাজিলের মাস। আর রমজান মাসে অস্বচ্ছল মাদরাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র আল কোরআনের বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক,স্থানীয় ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET