অনলাইন ডেস্কঃ- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
শনিবার দুপুরে ডিপজল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন।
মনোনয়ন ফরম কেনার পরে মনোয়ার হোসেন ডিপজল সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচনে আমি ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এই আসনে আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে জয়লাভ করে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই।’
Please follow and like us:









