, , ,

শিরোনামঃ-




আকাশ কতো সুন্দর: আদিল মাহমুদ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ১৩:৪৩ | 948 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“আকাশ কতো সুন্দর”!

 

আকাশ কতো সুন্দর, মনোরম ছাদ।

তারি মাঝে দেখা যায়,লক্ষ কোটি তারা,

বাগানে যেমন ফুল, গগন সৌন্দর্যে ভরা,

শূন্যলোক সীমাহীন, মনোহর স্বাদ।

রংধনুর সাতটি রং, দৃশ্যত মহা ধরন,

সৃষ্টির রূপ প্রত্যক্ষ, ক্রোমের সুদৃশ্য।

অন্তরীক্ষ প্রস্ফোটিত,যেনো ভরা মন,

আসমানে লুকায়িত, এই মহাবিশ্ব।

অনন্ত অগ্নি বরফ, নেই কোন পার্শ্ব,

সব তৃপ্তি মনে জাগে, নভোতে বরণ।

নিশিতে শূন্য আলোয়, ভরা জগদিশ,

মন চায় চলে যেতে, উর্ধ্বে অমরেশ।

আত্মার অস্তিত্ব দ্যুতে, দৃশ্য ভাসমান,

রাত্রিতে নির্মাণ স্পষ্ট, অদৃশ্য পরেশ।

 

“চতুর্দশ পদি কবিতা”

লেখক: মো: আদিল মাহমুদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET