, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • আগামী কাল সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জের মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর 




আগামী কাল সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জের মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর 

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৬:৩৮ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বিশ্বম্ভরপুর উপজেলা। মঙ্গলবার বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে শাল্লা উপজেলাকে ৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে  বিশ্বম্ভপুর  উপজেলা। আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর উপজেলা।

মঙ্গলবার খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বিশ্বম্ভরপুর। প্রতিদ্বন্দ্বিতাহীন খেলায় ৩ গোলে জয় লাভ করে বিশ্বম্ভরপুর উপজেলা। ১৮ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার আকাশ শর্মা, বিরতির ১০ মিনিটের মাথায় জুয়েল ও ৭৪ মিনিটে সোহাঙ্গীরের গোলে বড় জয় নিশ্চিত করে বিশ্বম্ভরপুর।
রেফারীর দায়িত্ব পালন করেন লিয়ন, বি এম চৌধুরী নয়ন, জাফর, শুকুর আলী।
আজ ফাইনালে উঠার লড়াইয়ে ছাতক উপজেলা নামবে সুনামগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ।( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET