১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় খালের অবৈধ বাঁধ কেটে দিয়েছে এলাকাবাসী

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০১৯, ১৭:৫৪ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। গতকাল বৃহস্পতিবার এই বাঁধ কেটে দিয়েছে পানি বন্দি ভুক্তভোগীরা। জানা গেছে, উপজেলার কালু পাড়া-তালতা খালে বাঁধ দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছে স্থাণীয় প্রভাবশালীরা। এ কারনে গৈলা ও রত্নপুর ইউনিয়নের রামের বাজার,বরিয়ালী, চাপাচুপা, ঘোড়ারপাড়, ছয় গ্রামের ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়েপরেছিল। খালে বাঁধ দেয়ার কারনে পানি চলাচল বন্ধ হয়ে যায়। মাছ চাষ করার কারণে পানি দূষিত হয়ে পরে। পানি নষ্ট হয়ে এলাকায় মশা-মাছি ওবিভিন্ন প্রকার পোকা-মাকড়ের জন্ম হয়। সাধারণ জনগণ গতকাল বৃহস্পতিবার দুপুরে রামেরবাজার ওকালুর পাড় নামক স্থানে দুটি অবৈধ বাঁধ কেটে দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসীরা। রামের বাজারের ইয়াছিন সরদার বলেন, অবৈধ দুটি বাধের কারনে রাম বাজার, বরিয়ালী ও ছয়গ্রাম এলাকার মানুষ পানি বন্দি ছিলাম। খালে বাঁধ দিয়ে প্রভাবশালীরা আমাদের প্রায় ২০বছর ধরে পানি বন্দী করেরেখে ছিল। আজ আমরা এলাকাবাসী বাঁধ কেটেদিয়েছি। গৈলা ইউপি সদস্য মোঃ মশিউররহমান বলেন, স্থানীয় জনগণ গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর কাছে পানি বন্দির কথা জানান। চেয়ারম্যান এর পরামর্শে বৃহস্পতিবার স্থানীয়রা অবৈধ বাঁধ দুটি কেটে দিয়েছে। পানি বন্দি থেকে মুক্ত হল কয়েক হাজার লোক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET