এস এম শামীম,আগৈলঝাড়া প্রতিনিধিঃ গুজবে কান না দেয়ার জন্য বরিশালের আগৈলঝাড়ায় ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যেগে মাইকিং করা হয়েছে। উপজেলার কোন স্থানে কাউকে ছেলে ধরা বা গলাকাটা সন্দেহ হলে তাকে পুলিশের হাতে তুলে দেয়ার জন্য মাইকিং করা হচ্ছে। গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, সারা দেশে গলাকাটা সন্দেহে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ কারনে এলাকার লোকজন যাতে আইন হাতে তুলে না নেয় সেই জন্য মাইকিং করা aহচ্ছে। কাউকে সন্দেহ হলে আইনের হাতে তুলে দেয়ার জন্য বলা হচ্ছে। এ জন্য মঙ্গলবার সারাদিন গৈলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মাইকিং করা হয়।
Please follow and like us:









