এস এম শামীম,আগৈলঝাড়া প্রতিনিধিঃবরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার জঙ্গলপট্রি গ্রামের গৌরাঙ্গ লাল দে’র ছেলে অশোক দে’কে ১১পিচ ইয়াবাসহ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি নামক স্থান থেকে সোমবার গভীর রাতে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং ২(৯-৭-২০১৯) গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
Please follow and like us:









