১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকান্ড, ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি




আগৈলঝাড়ায় রাইস মিলে অগ্নিকান্ড, ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ২৩:২০ | 975 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের আগৈলঝাড়ায় একটি রাইস মিলে অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে ১৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সমস্ত মিল চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও মিল মালিক আব্দুল লতিফ হাওলাদার জানান, রাজিহার গ্রামে তার ভাই ভাই নামের রাইস মিলে সোমবার রাত সাতটার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মিলের সর্বত্র ছড়িয়ে পরে। এসময় বিদ্যুত সচল থাকায় স্থানীয় লোকজন রাইস মিলের আশপাশে যেতে পারেনি। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। এদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চালায়। ঘন্টা ব্যাপি তারা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন। এরই মধ্যে চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই মিলের কুটিয়াল আব্দুল লতিফের ছোট ভাই ফজলুল হক হাওলাদারের মিল। ঘরে থাকা ৭শ মন ধান, ২শ মন চাল, ৩টি ভ্যান, বাক্সে থাকা মূল্যবান দলিল ও কাগজপত্র সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। একারনে লোকজন আগুনের ধারে কাছে যেতে পারেনি। আগুনে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরুপন করেছেন তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET