এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচ বছর পর অনুষ্ঠিত কাউন্সিলে ফিরোজ সিকদারকে সভাপতি ও গোলাম নবীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। ফিরোজ সিকদারের সভাপতিত্বে কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা অমূল্য রতন হালদার, আওয়ামীলীগ সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, আওয়ামী লীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেরী উজ্জল, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। পরে সকলের সর্বসম্মতিক্রমে ফিরোজ শিকদার সভাপতি ও গোলাম নবী সেরনিরাবাতকে সাধারণ সম্পাদক হিসেবে কমিটি গঠন করা হয়।
৫১সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অপর সদস্যরা হলেন সহ-সভাপতি গাজী সালাউদ্দিন, পংকজ বাড়ৈ নির্মল, ডাঃ অশোক কুমার সরকার, জসীম মৃধা, খলিল ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরদার, হুমায়ুন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম চাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক বাদল সরদার, মন্টু হালদার, প্রচার সম্পাদক মনোতোষ বৈরাগী, সহ-প্রচার সম্পাদক সুরুজ কাজী, দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপু, সহ-দপ্তর সম্পাদক সরোয়ার সরদার, অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান পাইক, তথ্য-গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক অনুপ কুমার আইচ, আইন বিষয়ক সম্পাদক ইদ্রিস সেরনিয়াবাত, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক খোকন ব্যানার্জী, যুব ও ক্রিড়া সম্পাদক নরেন হালদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুপ্রকাশ বাড়ৈ সাধন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শৈলেন মালাকার, পরিবেশ বিষয়ক সম্পাদক কবির মৃধা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফ তালুকদার, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আশীষ বাগচী, মহিলা বিষয়ক সম্পাদক শীলা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মনিকা সরকার (সঞ্জিতা), ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা নির্বাচিত হয়েছেন। প্রতীক কুমার সরকার নির্বাহী সদস্যসহ ২০জন সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে বরিশাল জেলা সেচ্ছাসেবকলীগ আগৈলঝাড়া উপজেলা কমিটি অনুমোদন করেছেন।









