আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া হাসপাতাল থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কারফা গ্রামের নিত্যানন্দ রায়ের ছেলে নৃপেন রায়ের সাথে পরিবারের অশান্তি নিয়ে শনিবার রাতে ঝগড়া করে নৃপেনের মা সবিতা রায় (৫০)। গতকাল রোববার সকালেও ছেলে নৃপেন রায়ের সাথে মা সবিতার ঝগড়া শুরু হলে নৃপেন এর উপর অভিমান করে বিষপান করেন মা সবিতা রায়। মুর্মুষ অবস্থায় স্থানীয়রা সবিতাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ বখতিয়ার আল মামুন তাকে চিকিৎসা দেয়া শুরু করেন। চিকিৎসারত অবস্থায় সবিতার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই শাহাবুদ্দিন হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।









