, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বেরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




আটোয়ারীতে আসন্ন আন্তর্জাতিক দুর্নীতি বেরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৩, ১৯:৫৮ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রেরিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মাঠ পর্যায়ের কর্মসূচি সভায় উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম.এ মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সদস্য মোঃ তৈমুর রহমান, মোছাঃ রুমি আক্তার চৌধুরী, জেসমিন বানু প্রমুখ। সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সকল কর্মসুচি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET