পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের ১২ টি ঘর সহ সর্বস্ব পুড়ে ভূষ্মিভুত হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের পানিশাইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার বেলা প্রায় ১১ টার দিকে তজিব উদ্দীনের বাড়ির পার্শ্বের আবর্জনার ¯তুপ থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আবর্জনার স্তুপ থেকে তজিব উদ্দীনের শয়ন ঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন চিল্লাহল্লা করলে এলাকার লোকজন ছুটে আসে।
ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের লেলিহান শিখায় মহুর্তের ভিতর মৃত ওহির উদ্দীনের পুত্র তজিব উদ্দীন, হামেদ আলী, মৃত ইসব আলীর পুত্র আনিছুর রহমান, আব্দুল জব্বার ও মৃত সামশুল হকের পুত্র মোশারফ হোসেনের ১২টি ঘর সহ ঘরে থাকা লেপ, তোষক, বিছনা -বালিশ, মূল্যবান কাগজপত্র , নগদ টাকা সহ আসবাবপত্র ভূষ্মিভুত হয়।
পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিস এসে পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনাটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ধমোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকেই পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে দ্রত কম্বল ও শুকনো খাবার প্রদানের আশ্বাস দেয়া হয়েছে।









