, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • আটোয়ারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা




আটোয়ারীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২০, ২০:১৩ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় আটোয়ারী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় খেটে খাওয়া দিনমুজুর ,বিভিন্ন পেশাজীবি শ্রমিক সহ ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত খাদ্য সহায়তা পৌছানো সহ করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক গুরুত্বপুর্ণ আলোচনা হয়। অন্যদের মধ্যে পরামর্শমুলক আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাজেদুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যোন সাইদুর রহমান,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET