আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর চেহলাম উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির সভাপতি পইম উদ্দীন আহম্মেদ এর সভাপতিত্ব শনিবার (৩১ আগস্ট) বাদ আছর আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সভা সহ সকল কর্মসুচির আয়োজন করা হয় । দলের সিনিয়র সহ সভাপতি বেলায়েত
হোসেনের সঞ্চালনায় মরহুম রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের স্মৃতিচারণ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মনসুর আলী, আলোয়া খোয়া ইউনিয়ন জাপা’র সভাপতি আজিজুল হক, রাধানগর ইউনিয়ন জাপা’র সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান প্রমুখ। বক্তারা বলেন, মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন এদেশের একজন সফলরাষ্ট্র্রনায়ক। তিনি সব সময় পল্লী এলাকার দুঃখী মানুষের কথা ভাবতেন। তার কথা ছিল “ ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে”। তিনি এ দেশে তার শাসনামলে ব্যাপক উন্নয়ন করেছেন , যা এখনো দৃশ্যমান। আলোচনা শেষে মিলাদ-ক্কিয়াম ও দোয়া পরিচালনা করেন ছোটদাপ তাহফিজুল কুরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মখলেছুর রহমান মেসবাহ। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি সহ সকল অংগ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।









