, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৯:২৭ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের উদ্দ্যেগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ( ১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ছাত্র কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম সভাপতিত্ব করেন এবং কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে “আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদ” প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন। আলোয়াখোয়া ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সারজিস আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্র কল্যাণ পরিষদের কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) সৈয়দ মাহমুদ হাসান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাক্কারুল আলম কচি, ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রকাশ বর্মন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক উত্তম কুমার, সদস্য স্বপন সিংহ, কৃতি শিক্ষার্থী মৌ সিংহ রায় প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ আলোয়াখোয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিএসসি, জেডিসি, এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া কৃতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ সম্মাননা সরুপ একটি ফুল, ক্রেস্ট ও একটি ক্যালেন্ডার আনুষ্ঠানিকভাবে হাতে তুলে দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET