, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২০, ২১:৪১ | 946 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( ৪ আগস্ট) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী গ্রামে। পরিবার সুত্রে জানাগেছে, দুই বছরের শিশু সাব্বিরকে বাড়িতে রেখে তার মা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। মায়ের চোখকে ফাঁকি দিয়ে সাব্বির(২) পুকুরের দিকে মায়ের কাছে হাটি হাটি পা পা করে যেতে থাকে। এক পর্যায়ে গোসলের পুকুরের পাড়ে মায়ের কাছে পৌছানোর আগেই অপর একটি পুকুরে পড়ে গিয়ে সাব্বির পানিতে ডুবে যায়। তার মা গোসল সেরে বাড়িতে গিয়ে সাব্বিরকে খোজাখুজি করে । পাওয়া না গেলে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন সহ খোজাখুজির এক পর্যায়ে গোসলের পুকুর সংলগ্ন অপর পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন অবুঝ শিশু সাব্বিরকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। শিশু সাব্বিরের পিতা মোস্তাফিজুর রহমানের দাম্পত্য জীবনে চার সন্তানের মধ্যে বড় তিন জনই কন্যা সন্তান, শিশু সাব্বির(২) সর্বকনিষ্ট একমাত্র পুত্র সন্তান ছিল। তার মৃত্যুতে পরিবারে মহুর্তে শোকের ছায়া নেমে আসে। পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর ও তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET