, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে প্রথম করোনা রোগী সনাক্ত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২০, ২২:১৮ | 844 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অবশেষে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ১৮ মে সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে জানা যায়, উপজেলার ধামোর ইউনিয়নের মরাপুকুর এলাকার জনৈক যুবক (২২) আটোয়ারীর প্রথম সনাক্তকারী কোভিট-১৯ পজিটিভ ব্যক্তি। সনাক্তকৃত যুবক ঢাকার আব্দুল্লাহপুর এলাকার একটি ঔষধ কোম্পানীতে কর্মরত ছিল। গত ১৩ মে সে বাড়িতে আসে এবং হোম কোয়ারেন্টাইনে ছিল। গত ১৬ মে তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবির জানান, যুবকটির শারীরিক অবস্থা মোটামুটি ভালো এবং সে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে। প্রয়োজন ছাড়া কেউ যেন বাহিরে বের না হয় এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতেও অনুরোধ করেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET