২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে মীনা দিবস উদযাপন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৮, ১৮:০২ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

“ মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মীনা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৪ সেপ্টেম্বর সকালে উৎসাহ উদ্দীপনার সাথে দিবসটি উদযাপন করা হয়। মীনা দিবস উপলক্ষে বিভিন্ন শ্লোগান সহ ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা সভাপতিত্ব করেন। মীনা দিবস ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজেদুর রহমান, জ্যোতিষ্ময় রায়,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈমুর রহমান,ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন প্রমুখ।আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে মীনা দিবস উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET