, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ-এর ত্রি-বার্ষিক সম্মেলন




আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ-এর ত্রি-বার্ষিক সম্মেলন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০১৯, ১৮:৪৮ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো: ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি-  পঞ্চগড়ের আটোয়ারীতে রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। উপজেলার বিবাদমান দু’টি গ্রুপ একই দিনে একই সময়ে পৃথক পৃথক ভেন্যু ব্যবহার করে সম্মেলন করেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের গ্রুপ রাধানগর ইউনিয়নের তেঁতুলতলা মিল চাতালে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ন সম্পাদক এ্যাডঃ মোঃ আনিছুর রহমানের গ্রুপ রাধানগর ইউনিয়ন পরিষদ মাঠে আলহাজ্ব মোঃ জহিরুল হক প্রধানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের গ্রুপের অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আ,লীগের সহ-সভাপতি মোঃ আবু তোয়াবুর রহমান, মোঃ আব্বাস আলী, এটিএম সারওয়ার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু বক্কর সিদ্দিক, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফজলে নুর বাচ্চু, প্রধান সমন্বয়ক সুপেন শর্মা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, মোঃ আঃ কুদ্দুশ, মোঃ ওয়াজেদ আলী, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে নির্বাচনের মাধ্যমে বাবু ঈশ্বর চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় মোঃ রশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করে ৬৫ সদস্য বিশিষ্ট রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগ কমিটি ঘোষনা করা হয়।
অপর দিকে উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ আনিছুর রহমান গ্রুপের অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কামু, সদস্য আবুল হোসেন দুলাল, ধামোর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আবু তাহের দুলাল, বলরামপুর ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক মখলেসুর রহমান, তোড়িয়া ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আঃ করিম প্রমুখ। পরে দ্বিতঅয় অধিবেশনে সমঝোতার মাধ্যমে রফিকুল ইসলামকে সভাপতি এবং জীতেন্দ্র নাথ বর্মনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করেছেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET