করোনা ভাইরাস থেকে ডাক্তারদের সুরক্ষায় পঞ্চগড়ের আটোয়ারী হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দিলেন উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদ ও প্রশাসনের মাধ্যমে আটোয়ারী হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীরের হাতে তুলে দেয়া হয়। সাবেক ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিভাগের ডাক্তার-নার্স সহ চিকিৎসা সেবার সাথে জড়িতরা নিজের জীবন বাজি রেখে এই দুঃসময়ে সন্দেহভাজন করোনা ভাইরাস রোগী সহ অন্যান্য রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এমহুর্তে তাদের সেবার অবদান ভুলার মত নয়। তাদের এই ক্রান্তিলগ্নে সেবাদানের কথা ভেবে উন্নতমানের ২৫টি পিপিই এবং ২০টি উন্নত মানের মাস্ক উপজেলা পরিষদ ও প্রশাসনের মাধ্যমে উপহার হিসেবে প্রদান করা হলো। পিপিই আনুষ্ঠানিকভাবে উপজেলা প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীরের হাতে তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। ডা. হুমায়ুন কবীর সবার কাছে দোয়া চেয়ে পিপিই সরঞ্জাম গ্রহন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,আনোয়ার হোসেন প্রমুখ।









