, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • আটোয়ারীতে হজ্বব্রত পালন শেষে প্রত্যাবর্তনকারীদের সম্বর্ধনা প্রদান




আটোয়ারীতে হজ্বব্রত পালন শেষে প্রত্যাবর্তনকারীদের সম্বর্ধনা প্রদান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ১৯:৩৫ | 1205 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি – পঞ্চগড়ের আটোয়ারীতে হাজী কল্যাণ সমিতির আয়োজনে ২০১৯ সালে পবিত্র মক্কা মুকাররমায় বায়তুল্লাহ শরীফ তাওয়াফ ও মদিনা মুনওয়ারায় রওজাতুন নবী (সাঃ) জিয়ারত তথা হজ্বব্রত পালন শেষে দেশে প্রত্যাবর্তনকারী আটোয়ারী উপজেলার নতুন হাজীগণকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মমতাজ জামে মসজিদে ২৩ সেপ্টেম্বর সোমবার সম্বর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হাজী কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানে হাজী কল্যাণ সমিতির কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব তাছির উদ্দীন আহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির অন্যতম সদস্য আলহাজ্ব কলিম উদ্দীন, আলহাজ্ব জহিরুল ইসলাম প্রধান, আলহাজ্ব মোঃ আলী আকবর, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব দবিরুল ইসলাম, আলহাজ্ব দৌলত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আল্লাহ তা-য়ালা আমাদেরকে হজ্বব্রত পালন করার তৌফিক দিয়েছেন। তাই আমরা হজ্বব্রত পালন করেছি। আমরা আশা করছি, মহান আল্লাহ তায়ালা আমাদের অতীতের সকল গুণাহ মাফ করে দিয়েছেন। তাই মৃত্যুর পুর্ব মুহুর্ত পর্যন্ত সংসার জীবনের তাগিদে যেন কোন অনৈতিক কাজে জড়িত না হই এজন্য নিজেকে সংযত রাখতে হবে। সমিতির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমানকে সদ্য প্রয়াত সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদা‘র স্থলাভিসিক্ত করা হয় এবং সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ আব্দুল লতিফকে মনোনীত করা হয়।
অনুষ্ঠান শেষে সমিতির সদস্য, সকল মরহুম হাজীদের আত্মার মাগফেরাত, বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET