১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • আটোয়ারীর রাধানগর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন




আটোয়ারীর রাধানগর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২০, ২১:২০ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“ মুজিব বর্ষের অঙ্গিকার-পুলিশ হোক জনতার” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসময় ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, রাধানগর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামন, ইউপি সদস্য মতিয়র রহমান সহ অন্যান্য জনপ্রতিনিধি, কর্মচারী ,পুলিশ সদস্য সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, পুলিশের সেবা অতি সহজে জনগনের দোরগড়ায় পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে কার্যালয় উদ্বোধন হলো। প্রতি মঙ্গলবার এ কার্যালয় খোলা থাকবে। জনগণের অভিযোগ এ কার্যালয়ে গ্রহন করা হবে এবং সম্ভব হলে মিমাংসার ব্যবস্থা করা হবে। স্থানীয়ভাবে কোন অভিযোগের সমাধান করলে কোন পক্ষ মিথ্যার আশ্রয় নিতে পারবেন না এবং কেহ মিথ্য স্বাক্ষী দিতে পারবেন না। এতে জনগন হয়রানী ও আর্থিক অপচয় থেকে মুক্তি পাবে। তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় হবে। প্রতিটি ইউনিয়নের জনগন পুলিশের সঠিক সেবা খুব সহজেই পাবে-ইনশাল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET