, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষকে ওএসডি




আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষকে ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৬ ২০২৪, ১০:০৭ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রংপুর মেডিকেল কলেজের সদ্য পদোন্নতি পাওয়া অধ্যক্ষ মাহফুজার রহমানকে অবশেষে স্বাস্থ্য বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দুর-রে-শাহওয়াজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমানকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি এবং দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক শরিফুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। ১১ নভেম্বরের মধ্যে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (সদ্য সাবেক) মাহফুজার রহমান বদলি কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

গত ২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET