আসুন শীতার্তদের পাশে দাঁড়াই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা ৮৬ এসএসসি ব্যাচ সিরাজগঞ্জ
এর পক্ষ থেকে ৩ শত ৫০ জন অসহায় ছিন্নমূল শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৬ জানুয়ারী বেলা সারে ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া ঈদগা ময়দানে সিরাজগঞ্জের ১৯৮৬ সালের এসএসসি ব্যাচ এর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় কম্বল বিতরণ কালে আমরা ১৯৮৬ এসএসসি ব্যাচ সিরাজগঞ্জ এর সভাপতি মাহবুবে খোদা টুটুল সহ সভাপতি মাসুদ রানা, আব্দুল আজিজ, সাজেদুল কবির লিটন, মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মামুন, সহ সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইমন ,সাংগঠনিক সম্পাদক, মঞ্জুর শাহিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আব্দুর রহমান, আব্দুল হালিম, কাউসার আহমেদ, আব্দুল মমিন, শোভন তালুকদার, স্বপ্না হাবিব, আল্পনা, মাসুদুর রহমান, শামীম আহমেদ, ফিরোজ আহমেদ, গোলাম মাহবুব, হামিদ আল মাঝি সহ অন্যান্য বন্ধুরা উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।









