ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে না ফেরার দেশে চলে গেলেন আরো এক
রেমিট্যান্স যোদ্ধা। আবদুল খালেক নামের এই যুবক
গত ১৯ ফেব্রুয়ারী রোমের পলি ক্লিনিক হাসপাতালে
চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। হৃদরোগে
আক্রান্ত হয়ে খালেকের মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর।
আব্দুল খালেকের বাডী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চডুইমুডী গ্রামে।
তাকে দেশে পাঠানোর জন্য প্রক্রিয়া চলছে বলে জানা
গেছে। আব্দুল খালেকের অকাল মৃত্যুতে রোমের প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us:









