, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উপনির্বাচন লক্ষ্মীপুর-৩: সাংসদ নির্বাচিত হলেন গোলাম ফারুক পিংকু।




উপনির্বাচন লক্ষ্মীপুর-৩: সাংসদ নির্বাচিত হলেন গোলাম ফারুক পিংকু।

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৬ ২০২৩, ১৮:৪৬ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) রাত ৮ টায় উপনির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকার প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জাতীয় পার্র্টির জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল)। তিনি পেয়েছেন ৩৮৪৪ ভোট।
অপর প্রতিদ্বন্ধী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল)। তিনি পেয়েছেন ২১২৬ ভোট।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) পেয়েছেন ৫১৩ ভোট।
১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১লাখ ২৮ হাজার ৬১২ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৫২৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩১.৮৫ ভাগ।
নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।
বিজয়ের ঘোষনা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তবে এদিন ভোট চলাকালে দুপুর সোয়া ২ টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও ভোট প্রদানে বাধা দেয়ার অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্রথী ভোট বর্জন করে।
প্রসঙ্গত : গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ১১৫ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET