সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চিকিৎসকদের সুরক্ষায়উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সরঞ্জামাদি বিতরনকরেছেন এমপি তানভীর ইমাম |
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরেকরোনা ভাইরাসে সংক্রমনে আক্রান্ত রোগীদেরচিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদের সুরক্ষার জন্য সংসদ সদস্য তানভীর ইমামের নিজেস্ব অর্থায়নে
এ সরঞ্জামাদি বিতরণ করেন | এ সময় তিনি
৩০০ পিছ পিপিই, সার্জিকাল মাস্ক,সার্জিকাল টুপি, চশমা, কিট, অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটারউপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের হাতেতুলে দেন।
এ সময় তিনি সামাজিক দুরত্বের উপর গুরুত্ব আরোপকরে বলেন, করোনা এমন একটি ভাইরাস যেটাজ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এই ভাইরাস যদি এক বারকাউকে আক্রমণ করে তাহলে সেরে উঠার নিশ্চয়তানেই। তাই আপনার পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধবকে সামাজিক দুরত্বে বজায় রাখার আহ্বান জানান। ঘরে থাকলে করোনা ভাইরাসে আক্রান্ত হবার কোনসম্ভাবন থাকে না ,তাই ঘরে
থাকুন সুস্থ থাকুন |
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান , জীবনের ঝুঁকিনিয়ে চিকিৎসক, নার্স করোনায় আক্রান্ত রোগীদেরচিকিৎসা সেবা দিয়ে আসছে।কিন্তু তাদের পর্যাপ্তপ্রটেকশনের ব্যবস্থা ছিলো না। এই সরঞ্জামাদিগুলোপাওয়ায় চিকিৎসা ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুলইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামানপান্না, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলামউজ্জ্বল, ইঞ্জিনিয়ার শওকত ওসমনসহ প্রমূখ