, , ,

শিরোনামঃ-




এক্সিম ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২৪, ১৭:১১ | 789 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক), রাউজান পাহাড়তলী শাখার উদ্যোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বিভিন্ন হল, ক্যান্টিন এবং আবাসিক এলাকায় অস্থায়ীভাবে কর্মরতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল এন্ড এনভায়রণমেন্ট ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল এন্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল করিম, স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, এক্সিম ব্যাংকের পাহাড়তলী শাখার ব্যবস্থাপক জনাব হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, এক্সিম ব্যাংকের পাহাড়তলী শাখার অপারেশন ম্যানেজার জনাব মোহাম্মদ নিজামুল হক চৌধুরী, চুয়েটের উপ-পরিচালক জনাব মোহাম্মদ ফজলুর রহমান প্রমুখ।।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET