, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • এবারের দুর্গাপূজায় শিকদার বাড়ির আকর্ষণ ৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণের প্রতিমা।




এবারের দুর্গাপূজায় শিকদার বাড়ির আকর্ষণ ৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণের প্রতিমা।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২৩, ১৭:০৪ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী দেবী দুর্গা ঘোড়াই চড়ে আসবেন এবং একই বাহনে বিজয়া দশমীতে ফিরে যাবেন শ্বশুরালয়ে। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলার প্রত্যেকটি মন্দির ও মন্ডপ গুলোতে ব্যাপক সাজসজ্জা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। জেলার প্রত্যেকটি পূজা মন্ডপে জাঁকজমকভাবেই শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে বলে আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদ।
প্রতিবারের ন্যায় এবারেও বাগেরহাটের খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এ মন্দিরে থাকছে ৫০১টি প্রতিমা। ধারণা করা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বাধিক প্রতিমা নির্মিত হয়েছে এই শিকদার বাড়িতে। এবারে শিকদার বাড়ির প্রতিমার মধ্যে বিশেষ আকর্ষণ রয়েছে ৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণের প্রতিমা। তাছাড়া প্রাচীন যুগের কল্কি অবতার থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং যুদ্ধবিগ্রহ অবলম্বনে সাজানো হয়েছে প্রতিমা। ভিড়ের কারণে মূল উৎসবে উপস্থিত হতে পারবেন না বলে হাজার হাজার দর্শনার্থী ইতিমধ্যেই সিকদার বাড়ির প্রতিমা দর্শন করেছেন।
দেশের বিভিন্ন স্থান ছাড়াও নানান দেশের সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই পূজা দেখতে আসেন। করোনার জন্য বিগত তিন বছর সংক্ষিপ্ত আকারে পূজা উদযাপন করলেও এবছর আবার জাঁকজমকভাবে এই  বাড়িতে পূজার আয়োজন হয়েছে। দীর্ঘ পাঁচ মাস ধরে ১৫ জন কারিগর দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করে তাদের সর্বোচ্চ পরিশ্রম উপহার দেয়ার চেষ্টা করেছেন। ইতোমধ্যে এই পূজার আয়োজক বিশিষ্ট শিল্পপতি লিটন শিকদার নিজে উপস্হিত থেকে নির্দেশনা দিয়েছেন কারিগর ও সাজসজ্জাকারদের।
আয়োজক লিটন শিকদার নয়া আলোকে জানান, এ বছরেও তাদের পূজা মন্ডপে দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ লোকের সমাগম হবে বলে আশা করছেন তিনি। পর্যাপ্ত নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউ পি সদস্য এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি রয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিন্তে র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যান্য বাহিনীর সার্বক্ষণিক টহল নিশ্চিত করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET