করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে ছাত্রলীগনেতাকর্মীরা এসময় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, দুই শতাধিক শ্রমজীবিদের মাঝে জীবানু নাশক মাক্স ও সাবান বিতরণ করেছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সঙ্গীতের উদ্যোগে আজ শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মাহিলাড়া, বাটাজোর, আশোকাঠী ও বিল্বগ্রাম এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা ও মেম্বার মোঃ শাহাদাত হাওলাদার, রাজু সেরনিয়াবাত, রাহাদ কাজী, সম্রাট মেহেদী ও আরিফ সরদারসহ অন্যান্য ছাত্রলীগ নেতারা কর্নীরা।
Please follow and like us:









