করোনা ভাইরাস বর্তমানে সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বিশ্বজুড়ে প্রায় ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী করোনা ভাইরাস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও বর্তমানে এই করোনা ভাইরাস মহামারীর ঝুঁকির সম্ভাবনার মধ্য দিয়ে অতিবাহিত করছে।
বিশ্বস্বাস্থ্য জরিপে জানানো হয়েছে এখন থেকে ১০/১২ দিন বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করবে। এই সময়ে বাংলাদেশের জনগণ যদি সচেতন এবং সংক্রমন প্রতিরোধ বিষয়ক বিধিমালা মেনে না চলে তাহলে পরবর্তী সময়ে আর কোন সংক্রমন প্রতিরোধের সম্ভাবনার পর্যায়ে থাকবে না, অনেক ভয়াবহ সময় অতিক্রম করছে বাংলাদেশ।
বিশ্বস্বাস্থ্য অধিদপ্তরের বার্তা অনুযায়ী এসময় বাংলাদেশকে করোনা ভাইরাস প্রতিরোধে অনেক বিধিমালা মেনে চলতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ ব্যাপী জনসাধারণকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া প্রত্যেক জনগনকে বাহিরে আাসতে নিষেধ করা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী বিক্রয়কারী দেকান, সবজির দোকান ফ্লাক্সিলোডের দোকান, গ্যাস সিলিন্ডার বিক্রিতা ছাড়া অনান্য দোনানপাট এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। জরুরী প্রয়োজনীয় সমস্ত যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যেক বিদেশ ফেরত, ঢাকা ফেরত এবং সর্ব জনসাধারণকে হোম লকডাউনে থাকতে বলা হয়েছে। কিন্তু দেশের এই অন্তিম মুহূর্তে জারি করা এই সচেতনতা মূলুক নীতিমালা মানতে নারাজ গ্রাম- গঞ্জের জনসাধারণ।
শহর অঞ্চলের মানুষজন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ বিষয়ক নীতিমালা মেনে নিলেও মানছে না গ্রাম গঞ্জের সাধারণ জনগন। দিব্যি মোড়ের চায়ের দোকানে, পাড়ার দোকানে, বাজারঘাটে ঠিকই তারা কোন নিয়মনীতি না মেনেই ঘুরে বেড়াচ্ছে কোন রকম হোমকোয়ারেন্টাইন ছাড়া।
এমন কি যারা বিদেশ থেকে যেমন ঢাকা, ইন্ডিয়া থেকে অবৈধ ভাবে যারে গ্রামে ফিরছেন তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রকাশ্যে অন্য সময়ের সাধারণ সময়ের মতো ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের পক্ষথেকে বিদেশ থেকে আগতদের বাড়ি গ্রাম পুলিশ ও থানা পুলিশের লাল ফ্লাক লিপলেট মারা স্বত্বেও তারা সকল বিধিনিষেধ না মেনে প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেশে করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহ আকার ধারণে সহায়তা করতে ব্যাস্ত। এমতাবস্থায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে স্হানীয় থানা পুলিশ, বি জি বি, গ্রাম পুলিশ, স্হানীয় প্রতিনিধি বৃন্দ এবং করোনা ভাইরাস প্রতিরোধে নিয়োজিত সকল প্রশাসনের নিকট দৃষ্টি কামনা করছি যারা দেশের এই অন্তিম মুহূর্তে নিয়মবিধি না মেনে অবাধে স্বেচ্ছাধীন ঘোরাফেরা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশকে করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করার জন্য।









