, , ,

শিরোনামঃ-




করোনা সন্দেহে মৃত আবু সাঈদের রিপোর্ট নেগেটিভ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৮:২৬ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে করোনা সন্দেহে মৃত আবু সাঈদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল মঙ্গলবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গত ১০ মে আবু সাঈদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছিল। ইতঃমধ্যে তাঁর স্ত্রী লিলি খাতুন ও মেয়ে শান্তা মনির রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তবে আবু সাঈদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’
উল্লেখ্য, রাজউকে কর্মরত কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের আবু সাঈদ করোনার লক্ষণ নিয়ে রাজধানীর ঢাকায় ৯ মে (শনিবার) তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ১০ মে (রবিবার) গ্রামের বাড়ি গান্ধাইলে দাফনের জন্য আনা হলে খবর পেয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ সেখানে গিয়ে তাঁর নমুনা সংগ্রহ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET