১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • কলাপাড়ার মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হিরন কাজীকে আদালতের শোকজ




কলাপাড়ার মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হিরন কাজীকে আদালতের শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৭:১৬ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

 

পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দীন হিরনকে শোকজ করেছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

আদালতের নির্দেশ পালনে গাফেলতির কারনে বিজ্ঞ আদালত আগামী এক সপ্তাহের মধ্যে চেয়ারম্যান হিরনকে শোকজের জবাব সহ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার ০২অক্টোবর ২০১৯ একই গ্রামের শামিম হাওলাদার ও শহিদ হাওলাদার সহ সাত জনের নামে মারধর, নগদ টাকা সহ স্বর্নালঙ্কার ছিনতাই ও খুনজখমের হুমকীর অভিযোগে বিজ্ঞ আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলায় বর্নিত ফৌজদারী অপরাধের বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দীন হিরনকে ৪০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান হিরন আদালতে প্রতিবেদন দাখিল না করায় মঙ্গলবার আদালত তাকে শোকজ করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: ফেরদৌস মিয়া ও নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট আবদুস সত্তার-৫ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET