, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কলাপাড়ায় প্রবীন সাংবাদিক রফিক উদ্দিন বিশ্বাস এর মৃত্যুতে শোক




কলাপাড়ায় প্রবীন সাংবাদিক রফিক উদ্দিন বিশ্বাস এর মৃত্যুতে শোক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০১৯, ০৮:৫৬ | 1078 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ পারভেজ কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রবীণ সাংবা দিক রফিক উদ্দিন বিশ্বাস।সোমবার রাত তিনটার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ তার ছোট ভাইয়ের বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি……রাজিউন)।মঙ্গলবার দুপুর দুই টায় নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়েছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। দীর্ঘদিন ধরে সে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে।মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার দীর্ঘদিনের কর্মস্থল কলাপাড়া প্রেসক্লাবের সামনে আনা হয় মরহুমের কফিন। সেখানে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তার কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। সে দীর্ঘদিন দৈনিক দেশবাংলা ও দৈনিক প্রভাতসহ একাধীক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সাথে উপকূলীয় অঞ্চলের খবর সরবরাহ করেছেন।এদিকে তার মৃতুতে পটুয়াখালীর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিবুর রহমান মহিব,কেন্দ্রীয় বিএনপি ’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এবিএম মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET