কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ- সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবা ট্যাবলেটসহ আজাহারুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে পৌর সদরের কোল্ড স্টোরের পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সদরের মির্জাপুর শেখ পাড়া গ্রামের শহিদুল মোড়লের ছেলে।
আটকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা নং (৩৮) ২৩/৫/১৮ দায়ের করা হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
Please follow and like us:









