, , ,

শিরোনামঃ-




কলারোয়ায় টাইগার খোকনসহ ৪ ব্যাক্তি আটক! ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৬ ২০১৮, ১৮:৫৫ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ- সাতক্ষীরার কলারোয়ায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর নাশকতা মামলার আসামী পৌর সদরের তুলশীডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রুহুল আমিন টাইগার খোকন ওরফে বেড়ে খোকন (৩২) ও কামারালী গ্রামের জিয়াদ আলী সানার ছেলে মামুনুর রশিদ (২৬) কে শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে থানা পুলিশ আটক করেন।
আটকদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা নং (৩) ৩১, তারিখ ০২ দায়ের ছিল।
অপরদিকে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তুলশীডাঙ্গা ট্রাক ষ্টান্ড হতে ২১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী সদরের তুলশীডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আজগর আলী (৩২) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে ইমদাদুল ইসলাম (২২) কে আটক করেন।
আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা নং (৪৩) ২৫/৫/১৮ দায়ের করা হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার দেবনাথের নির্দেশ মোতাবেক থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET