২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কলারোয়ায় ট্রাকসহ ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৫ ২০২০, ০৭:৫৬ | 1072 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকসহ ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার।। দুই ব্যক্তি আটক

,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে। এসময় জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (যার নং-যশোর ট-১১-৩০৪৮)। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াসের নেতৃত্বে এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ রকিবুল ইসলাম, এএসআই বিল্লাল হোসেন সহ সংগীয় ফোর্সের সহায়তায় সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে কলারোয়ার হামিদপুর গ্রামের জনৈক মনিরুজ্জামান ওরফে মনিরের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দু’জন যুবকসহ একটি ট্রাক আটক করেন। পরে ট্রাক তল্লাশি করে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলসহ আটক যুবকদ্বয় হলো-যশোর জেলার শার্শা থানার বাগুড়ি গ্রামের আয়নাল শেখের ছেলে সোহাগ হোসেন (২৮) ও একই থানার দাউদখালি গ্রামের কাশেম আলির ছেলে তরিকুল ইসলাম (২৭)। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হওয়ায় মঙ্গলবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET