, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • কলারোয়ায় দখলবাজদের কাছে উপজেলা প্রশাসন জিম্মী! অবৈধ উচ্ছেদের দাবী সুধীজনের!




কলারোয়ায় দখলবাজদের কাছে উপজেলা প্রশাসন জিম্মী! অবৈধ উচ্ছেদের দাবী সুধীজনের!

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০১৮, ২১:৩৮ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ জোয়ার্দ্দার, কলারোয়া (সাতক্ষীরা) থেকেঃ-  সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনকে জিম্মী করে একের পর এক সরকারী জায়গা দখল করে বিলাশ বহুল বিল্ডিং ও অবৈধ র্নিমান কাজ করেই চলেছেন প্রভাবশালীরা।
আর এই অবৈধ দখলবাজদের কবল থেকে সরকারী জায়গা উচ্ছেদ করে দখলমুক্ত রাখতে হবে সরকারের কাছে। তা না হলে দখলবাজদের বিরুদ্ধে কঠোর কর্মসূচীর হুশীয়ারী উচ্চরণ করেন নামধারী সুধীজনেরা।
নামে- বেনামে দূর্নীতিবাজ সরকারী কর্মকর্তাদের দিয়ে ভূয়া কাগজ পত্র তৈরী করে উপজেলা প্রশাসনকে ধুকা দিয়ে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছেন তারা।
এ যেন রীতিমত জবর দখল করার কাজ হয়ে পড়েছে প্রভাবশালী আওয়ামীলীগ কু-চক্র নেতাদের।
দীর্ঘ দিন ধরে ঝুঁলে থাকা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ডানে বায়ে ফারুক স্যারের বাড়ি পর্যন্ত এবং পৌর সদরের মির্জাপুর ওয়ার্ডে এতিমখানার সাইন বোর্ড ঝুলিয়ে সরকারী জায়গা দখল করে বিলাশ বহল বিল্ডিং র্নিমান কাজ শেষ পর্যায়ে। প্রভাবশালীরা অবৈধ দখল করে চাঁদা আদায় করেন রীতিমত। শুধু এক জায়গায় নয় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী জায়গা দখল করে অবৈধ র্নিমান কাজ করে চলেছেন প্রভাবশালীরা।
উপজেলা প্রশানসের মাসিক মিটিংয়ে প্রথম আগমনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সঙ্গে সুধীজনের আলোচনা হলে তিনি বলেন, অতিদ্রুত অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর সরকারের উন্নয়নের সাফল্য যদি কেহ নষ্ট করতে চাই তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিন্তু কোনটাই করতে পারলেন না জেলা প্রশাসক প্রভাবশালীদের কারণে।
জেলার বিভিন্ন উপজেলায় ভূমীহীনদের কাছ থেকে সরকারী জায়গা দখলমুক্ত করার নজীর আছে জেলা ও উপজেলা প্রশাসকের।
কিন্তু উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন তার উপজেলাতে অবৈধ দখলমুক্ত করার চেষ্টাও করেন না।
দল- বে-দল না দেখে পাল্লা দিয়ে কে কতটুকু সরকারী জায়গা দখল করে বিল্ডিং বা অবৈধ র্নিমান কাজ করতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছেন প্রভাবশালী নেতারা।
নিজেদের দলীয় প্রভাব খাঁটিয়ে সরকারকে ধুকা দিয়ে এই অবৈধ জমি দখলের খেলায় মেতে উঠেছেন তারা। আবার অনেকেই টুকাই থেকে হিরো হয়ে অবৈধ সম্পদ উপার্জিত করে বনে গেছেন কোটিপতি।
সরকারী জায়গা দখল করে অবৈধ র্নিমানের লিখিত অভিযোগ উপজেলা প্রশাসন মনিরা পারভীনের কাছে দেয়া হলে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি তাকে। বরং শুধু মুখে নির্দেশ দিয়েছেন সরকারী কর্মকর্তাদের তদন্ত করতে, কিন্তু বাস্তবে তার ভিন্ন চিত্র।
তিনি এক বার যদি অভিযুক্ত স্থানে গিয়ে সঠিক তদন্ত যাচায় করে দেখতেন তাহলে আর কেহ সাহস পেতো না সরকারী জায়গা দখল করে অবৈধ র্নিমান কাজ করতে।
কিন্তু পারছেন না কিছু কু- চক্র আওয়ামীলীগ নেতাদের কারণে। আবার নেতারা সরকারী কর্মকর্তাদের মোটা অংকের অর্থ দিয়ে তদন্ত কাজ ম্যানেজ করে অবৈধ কাজের সুযোগ তৈরী করে নিয়ে চলেছে।
তদন্ত কর্মকর্তারাই উপজেলা প্রশাসনকে ভূল তথ্য দিয়ে প্রভাবশালীদের কাছে জিম্মী হয়ে সরকারকে বে- কায়দায় ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রীতিমত। কারণ তাদের কাছে উপজেলা প্রশাসন বা সরকারী আইন জিম্মী। তাহলে আইন বড়, নাকি প্রভাবশালীরা বড়, জানতে চাই উপজেলাবাসী।
তাছাড়া সরকারের শেষ সময়ে এসে দলীয় নেতাকর্মীরা একে অপরের আলোচনা/ সমালোচনা নিয়ে ব্যস্থ। সময় নেই সরকারের উন্নয়ন চিত্র জণগনের সামনে তুলে ধরতে। কি করে পারবে তারা নেতাদের স্বার্থে আঘাত লাগলে ‘পাপ বাপকেও ছাড়ে না’।
দায়িত্ব অবহেলার কারণে কেহ যদি সরকারে সূনাম নষ্টা করতে চাই তাহলে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চরণ করেন সরকারী উচ্চপদার্স্থ কর্মকর্তারা।
কিন্তু তাদের আদেশ শুধু মাত্র চার দেয়ালের মধ্য বন্দী, প্রয়োগের জন্য নয়।
নির্বাহী কর্মকর্তা ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে সরকারী জায়গা দখল করে দখলবাজদের অবৈধ র্নিমানের অভিযোগে এনে কারাদন্ড বা জরিমানা আদেশ দিতেন তাহলে এত সরকারী জায়গা দখলের মহা উৎসব চলতো না।
কিন্তু তিনি সেটা করতে না পেরে উপজেলাবাসীর কাছে আলোচনার পাত্র হয়ে মুখরুচী হচ্ছেন।
আবার বিশ্বাস্ত সূত্রে জানা যায়, নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন উর্চ্চস্থানের যাবার জন্য অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেচ্ছেনা এটাইা তার বড় সমস্য।
স্থানীয় সুধীজনের মুখে একই কথা উপজেলা প্রশাসন প্রভাবশালীদের কাছে জিম্মী। অচিয়ে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে উপজেলা প্রশাসনকে অবরুদ্ধ করা হবে বলে অনেক সুধীজন নাম প্রকাশ না করায় শর্তে আলোচনা করেন।
অবৈধ সরকারী জায়গা দখলের বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীনের সাথে কথা হলে, তিনি বলেন, অতিদ্রুত অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। যদি কেহ সরকারী জায়গা দখল করে অবৈধ র্নিমান কাজ বা ভাড়া দিয়ে চাঁদা আদায় করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই অবৈধ দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের উর্চ্চপদাস্থ কর্মকর্তার সাথে আলোচনা করা হয়েছে। আশা রাখেন নির্দেশ পেলে ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সরকারী জায়গা দখলবাজকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না বলে হুশীয়ারী দেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের সাথে কথা হলে তিনি বলেন, সরকারের উন্নয়ন বাঁধা গ্রস্থকারীদের আইনের আওতায় আনা হবে। তার থানা এলাকায় এসব অবৈধ দখলবাজের কার্যক্রম চলবে না। যদি কেহ সরকারী জায়গা দখল করে থাকেন, তাহলে আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করুক। আমরা সেটা তদন্ত করে দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET