, , ,

শিরোনামঃ-




কলারোয়ায় নাশকতার মামলার আসামীসহ মহিলা মাদক ব্যবসায়ী আটক- ২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৭ ২০১৮, ২১:৩৩ | 1131 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের নাশকতা মামলার আসামী উপজেলার গয়ড়া গ্রামের মুক্তার আলীর ছেলে এসএম আব্দুল্লাহ (৩০) কে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ি থেকে থানা পুলিশ আটক করেন।
আটকের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা নং (১৮) /৫১০ তারিখ ১৫ই ডিসেম্বর ২০১৭ দায়ের করা ছিল।
অপরদিকে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হাইস্কুল ফুটবল মাঠ সংলগ্ন হতে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মহিলা মাদক ব্যবসায়ী সদরের তুলশীডাঙ্গা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নাজমা বেগম (৪০) কে আটক করেন।
আটক মহিলা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা নং (৪৪) ২৬/৫/১৮ দায়ের করা হয়েছে।
সূত্রে জানা যায়  কলারোয়া থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার দেবনাথের নির্দেশ মোতাবেক থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET