, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কাউন্সিলকে ঘিরে গুইমারা উপজেলা বিএনপির পরিবারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য




কাউন্সিলকে ঘিরে গুইমারা উপজেলা বিএনপির পরিবারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ১৪:৪৩ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি: গুইমারা উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মী দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।নেতাকর্মীরা এখন উজ্জীবিত।বিএনপির পরিবারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।ইতিমধ্যে কাউন্সিলে পদপ্রত্যাশী সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠ নিক সম্পাদকসহ বিভিন্ন পদে ১৬১জনপদপ্রত্যাশীত মনোনয়ন ফরম পুরন করেছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।কাউন্সিলকে ঘিরে রবিবার(২৫আগষ্ট)বিকাল ৫টায় গুইমারা দলীয় কার্যালয়ে জেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গুইমারা উপজেলা
বিএনপির সভাপতি মোঃ ইউছুফ’এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সহ সভাপতি মোকলেছুর
রহমান,কাজী মফিজুল আলম, মেহেদুল ইসলাম,আফছার গাজী, এসএম মিলন,সাধারন
সম্পাদক, শেখ মোহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সাধারন সম্পাদক নবী হোসেন, আব্দুল লতিফ, সাংগঠ নিক সম্পাদক আওলাত হোসেন বাদল,দপ্তর সম্পাদক শাহাবুব হোসেন,বাবু পুন্টু ডালি, ছাত্র বিশেষ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ,ক্রীয়া ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ প্রধান অতিথি সফরসঙ্গী, স্থানীয় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।দীর্ঘ প্রায় তিনঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সভায় বক্তারা তাদের
গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি,গুইমারা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন সকলে ঐক্যবদ্ধ ভাবে দলীয় সকল কর্মসূচী পালন সহ দেশনেত্রী বেগম খালেদা জীয়াকে মুক্তির আন্দোলনে রাজপথেকাজ করতে একত্রিত হওয়ার আহ্বান জানান।জেলার শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা করে কাউন্সিলের বিষয়টি চুড়ান্ত হবে বলে জানান প্রধান অতিথি।দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে বিরোধী রাজনীতি করতে গিয়ে অনেকে মামলা-হামলা,জেল-জুলু মকে পিছনে ফেলে বিগত জাতীয় নিবার্চন পরবতী এ কাউন্সিল নতুন উদ্যোমে গুইমারা উপজেলা বিএনপিকে দাঁড় করাবে বলে অভিমত নেতাকর্মী দের।কাউন্সিলে যোগ্য এবং পরিক্ষীত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে বলে দৃঢ় বিশ্বাস তৃর্ণমুলের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET