, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • কাজিপুরে ডুবে যাওয়া সেই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার 




কাজিপুরে ডুবে যাওয়া সেই নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার 

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ২১:০৫ | 1539 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে নির্মাণাধীন ম্যাটস এ কর্মরত নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৯ জুন) বেলা এগারোটায় আওসার (১৮) সঙ্গীয় শ্রমিকদের নিয়ে পার্শ্ববর্তী ইঞ্জিনিয়ার মৎস্য খামারে (ইনতুল্যা দও) গোসল করতে গেলে ডুবে যান তিনি।
বিকেলে কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিনের সহযোগিতায় রাজশাহী থেকে ডুবুরি দল আসে। নুরুন্নবী লিডারের নেতৃত্বে সঙ্গীয় দুই জন ডুবুরি জুয়েল রানা ও রিপন হোসেন বিকেল সোয়া পাঁচটায় উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ৫ টা ৪৫ মিনিটে ডুবুরি জুয়েল রানা মরদেহ উদ্ধার করেন।
ডুবুরি দলের লিডার নুরুন্নবী জানান, “উদ্ধারকৃত মরদেহ কাজিপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, “মরদেহ কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমানের নিকট হস্তান্তর করেছি। তিনি উপস্থিত থেকে নিহতের স্বজনদের লাশ বুঝিয়ে দেবেন।”
উদ্ধার কাজের সময় উপস্থিত ছিলেন,  কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু,  মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET