, , ,

শিরোনামঃ-




কাজিপুরে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ১৭:০৭ | 1106 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের কাজিপুরে ‘শহীদ এম. মনসুর আলী ভলিবল টুর্ণামেন্ট’ র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোনামুখী নবজাগরণী ক্রীড়াসংঘ আয়োজিত এই ভলিবল টুর্ণামেন্টে মোট ১০ টি দল অংশ নেয়। শুক্রবার (২১ফেব্রুয়ারি) বিকেলে সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বগুড়া জেলা ত্রীড়া সংঘকে পরাজিত করে বিজয়ী হয় কৃষ্ণগোবিন্দপুর মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী , উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এবং আয়োজক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সহকারী জজ আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগ সভাপতি শওকত হোসেন, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET