১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




কাজিপুরে সাপের কামড়ে প্রাণ হারালো শিক্ষক  

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২০, ২১:২২ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের কাজিপুরে বিষধর সাপের কামড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষক উপজেলার পূর্ব মাজনাবাড়ি এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি মাজনাবাড়ি গ্রামের মৃত জামতুল্লার পুত্র দেলোয়ার হোসেন দেলশাদ (৩০)।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে নয়টায় নিজ ঘরেই দেলশাদকে সাপে কামড়ায়। এসময় স্থানীয় ভাবে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার (২১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেলে মরদেহ মনসুরনগরে তার নিজ বাড়িতে নিয়ে পুনরায় ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। কিন্তু কোন উপশম না হওয়ায় সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET