সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের মালেক মোড়, শাহবাজপুর, ভারাঙ্গা গ্রামে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন, সিরাজগঞ্জ সদর ও কামারকান্দ ২ আসনের আওয়ামী লীগের মনোনয়নকৃত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী। আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঝাঐল ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার দোকানপাটে এই গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ এর ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক, আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য মিজানুর রহমান দুদু, সদস্য শামসুজ্জামান আলো। কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি সেলিম রেজার সাধারন সম্পাদক আনোয়ার হোসে সাবেক চেয়ারম্যান মতিন চৌধুরী, আমিনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।









