সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলত পুর ইউনিয়নের, চৌবাড়ী গ্রামের মোঃ আলকাছ মন্ডলের ছেলে রহমান মন্ডল (১২) আজ রবিবার ১২.৩০ এর দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উপজেলার কৃষ্ণচূড়া এলাকার আঞ্চলিক রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এমন সময় সামনে থেকে একটি স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ি আসে, গাড়ির সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত অবস্থায়, ঘটনাস্থলেই নিহত হন রহমান মন্ডল (১২) রহমান মন্ডল বর্তমানে চৌবাড়ী স্কুলে পড়াশোনা করতেন।
জানাজায় এলাকাবাসী ঘটনাস্থলে এসে গাড়িটিকে আটক করে, এই অবস্থায় সুযোগ বুঝে চালক হেলপার পালিয়ে যায়।
ঘটনা ঘটার পর কামারখন্দ থানার (ওসি) হাবিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে যান।
কামারখন্দ থানার এস আই ইয়ামিন সরকার নিশ্চিত করেছেন, গাড়িটিকে আটক করা হয়েছে এবং চালক হেলপার পলাতক রয়েছে।
এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি।









