, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রামে যুবদলের নবগঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত




কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রামে যুবদলের নবগঠিত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৩ ২০২২, ১৩:২০ | 1557 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর-রশিদ মজুমদার। উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক আতিকুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহিদুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ যোবায়ের, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, শহিদুল ইসলাম, আবুল হাসেম, মোস্তাফিজুর রহমান রিপন, নুর মোহাম্মদ, কাজী রকিব, নাজমুল হাসান মনির, আবু বক্কর সিদ্দিক, জাকির হোসেন, শরীফ হাসান, শাহাদাৎ হোসেন, আজিম খান, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, মোঃ রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম নবাবজাদা, উপজেলা যুবদলের সদস্য শরীফুল ইসলাম, কামরুল ইসলাম, ফরহাদ হাজারী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন সবুজ, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ মজুমদার ও পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ’র যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গাজী ইসমাইল হোসেন, উপজেলা যুবদল নেতা ইয়ামিন, নজরুল, ইব্রাহিম, জসিম, আবুল হাসেম, কামাল পাশা, উপজেলা ছাত্রদল নেতা মোঃ নাজিম উদ্দিন, অনিক চৌধুরী, পৌর মৎস্যজীবি দলের আহবায়ক সুজন রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে উপজেলা যুবদলের সকল ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET