, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • কুমিল্লা বিভাগী সমাবেশ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রামে বিএনপির লিফলেট বিতরণ




কুমিল্লা বিভাগী সমাবেশ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রামে বিএনপির লিফলেট বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০২২, ১৯:০৫ | 1023 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি-দুঃশাসন, গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে আগামী ২৬ শে নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ শরীফুল ইসলাম, ঘোলপাশা ইউনিয়ন মৎস্যজীবি দলের কবির আহম্মেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবদুস সাত্তার, যুবদল ওয়াসিম, লিটন, জুয়েল, সোহেল, আব্দুর রহিম, তারেক হোসেন, হোসাইন খাঁন, মোঃ শরীফ, রিয়াদ, রিদয়, আরমান, ছাত্রদল নেতা রাসেল মিয়া, আরাফাত হোসেন, আজিম, আবদুর রহমান, আফসার, নাইম, রিয়াজ, মিরাজসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET