, , ,

শিরোনামঃ-




কুমিল্লা-২ সেলিমা আহমাদ মেরীকে মন্ত্রী সভায় মন্ত্রী হিসাবে দেখতে কুমিল্লাবাসী

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০১৯, ০৯:১১ | 1114 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার নিয়ে বিজয়ী হওয়ার পর দ্বিতীয় দফায় বাংলাদেশ বর্তমান নতুন মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন এ নিয়ে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

গত ডিসেম্বরের ৩০-১২-২০১৮ ইং তারিখে সারা দেশের মতোই কুমিল্লা থেকে মহাজোটের ১১ হেভিওয়েট প্রার্থী বিজয়ী হওয়ার পর এ থেকে এবার মন্ত্রিসভায় কারা সুযোগ পাচ্ছেন এ নিয়ে বেস আলোচনা ছিলো। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশ বর্তমান অাওয়ামীলীগ সরকার মন্ত্রী পরিষদের কিছু মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রী পদে নিয়োগ ও রদ বদল হতে যাচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় শীর্ষে রয়েছেন পুরাতন মন্ত্রীসহ নতুন কয়েক জনের নাম। তার মধ্যে রয়েছে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনে এই সর্বপ্রথম আওয়ামী লীগের সংসদ সদস্য নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও (সিআইপি) সেলিমা আহমাদ মেরী। এদিকে দুই উপজেলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন চায়ের দোকানে, আলোচনা সভাসহ এমনকি সামাজিক মাধ্যম ফেইসবুকে সেলিমা আহমাদ মেরী কে মন্ত্রীর আসনে দেখার দাবি করে আসছেন । এদিকে মেরী’র মন্ত্রীত্ব বিষয়ে জানতে চাইলে দুই উপজেলার জনগণের সাথে কথা বলে জানাগেছে, স্বাধীনতার পর এই সর্বপ্রথম আওয়ামী লীগ মনোনীত নারী প্রার্থী সেলিমা আহমাদ (মেরী) কুমিল্লা-২ থেকে এমপি নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় তিনি একজন সিআইপি, নারী উদ্যোক্তাসহ অসংখ্য গুনাগুনের অধিকারী। সার্বিক বিবেচনা করলে সেই ক্ষেত্রে মেরী মন্ত্রীত্ব পেতে পারেন। এদিকে মেরীর মন্ত্রীত্ব বিষয়ে জানতে চাইলে দু’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ টি ইউনিয়ন চেয়ারম্যানগণ বলেন, তিনি মন্ত্রীত্ব পেলে দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি উন্নয়নে ভুমিকা রাখতে পারবেন। এদিকে আওয়ামীলীগের মাঠ পযার্য়ের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবী মন্ত্রীত্বের আসনে বসানোর জন্য দীর্ঘদিন জোর দাবী জানিয়ে আসছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম আমাদের এই আশাটি পুরুন করবেন। এছাড়া তিনি গ্রামকে শহর করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET